সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৫৩
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

বরিশাল নগরীর খাস জমি প্রকৃত ভূমিহীনদের বন্দোবস্তর দাবীতে বিক্ষোভ

শামীম আহমেদ  বরিশালে নগরীর খাস জমি ঘড় প্রকৃত ভূমিহীনদের বন্দোবস্ত রসুলপুর চরের অবৈধ উচ্ছেদ বন্ধ করা সহ গ্যাস,চালের দাম কমানোর দাবীতে সড়কে বসে অবস্থান কর্মসূচি ও সমাবেশ সহ বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষক ফেডারেশন ও কৃষানী সভা বরিশাল জেলা কমিটি।

আজ বুধবার (২২ই) ডিসেম্বর সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেন তারা। বাংলাদেশ কৃষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি মোঃ হারুন ভান্ডারীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেনজেলা সাধারন সম্পাদক মোঃ হালিম মুহুরী,জেলা কৃষানী সভানেন্ত্রী রেহানা বেগম মিতু,প্রচার সম্পাদক মোঃ ইউসুফ আকন,জেলা সদস্য অবিনাশ মিস্ত্রি,সদর উপজেলা চরমোনাই ইউনিয়ন সভাপতি রেজাউল করিম মেহেন্দিগঞ্জ উপজেলা আহবায়ক শাহিন মোল্লা,কৃষানী আহবায়ক মাহিনুর বেগম,বরিশাল নগর নেত্রী স্বপ্না বেগম সহ বিভিন্ন নেন্ত্রী বৃন্দ বক্তব্য রাখেন।

অবস্থান কর্মসুচি ও সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল করে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল চত্বরে এসে কর্মসূচি শেষ করে।