বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ১২:৪১
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে এক নম্বরে বাংলাদেশ: সেনাপ্রধান

ডেস্করিপোর্ট  বাংলাদেশ বিশ্বে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে এক নম্বর অবস্থানে রয়েছে। এ অর্জন একদিনে হয়নি। আমাদের অনেক ত্যাগ-তিতিক্ষা মেনে নিতে হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বিশ্বপর্যায়ে নিয়ে যাব।

রোববার দুপুরে জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ সরকারি মাঠে সেনাবাহিনীপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের যে আস্থা আছে, সেটি আমরা সঠিকভাবে প্রদর্শন করতে চাই।

এ সময় জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ সরকারি মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক, এনএসডব্লিউসি, পিএসসি।

উল্লেখ্য, সেনাবাহিনীর প্রধানের দিকনির্দেশনায় প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র, ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করা হয়। সেনাবাহিনীর এ ধরনের জনসেবামূলক কার্যক্রম দুস্থ ও অসহায় মানুষের শীতের প্রকোপ থেকে রক্ষা করতে বিশেষ ভূমিকা পালন করছে।