মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ৬:৪১
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

সাগরে এক বছরে সাড়ে ৪ হাজার শরণার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক  জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপের দেশ স্পেনে যেতে গিয়ে ২০২১ সালে মারা গেছেন প্রায় সাড়ে চার হাজার অভিবাসীপ্রত্যাশী।

ডুবে মারা যাওয়ার এসব মানুষের মধ্যে বহু শিশুও রয়েছে। শরণার্থীদের অধিকার রক্ষায় কাজ করা স্প্যানিশ ওয়াকিং বর্ডারস নামে একটি সংস্থা সোমবার এই প্রতিবেদন প্রকাশ করে। খবর রয়টার্সের।

ওয়াকিং বর্ডারস জানিয়েছে, বিপজ্জনকভাবে সমুদ্র পার হয়ে স্পেনে পাড়ি জমাতে গিয়ে ২০২১ সালে ৪ হাজার ৪০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী সাগরে মারা গেছেন।

স্প্যানিশ এই সংস্থাটির দাবি, ২০১৮ সাল থেকে সাগরে হারিয়ে যাওয়া অভিবাসীদের হিসেব রাখা শুরুর পর ২০২১ সালেই প্রথম এতো বিপুল সংখ্যক মানুষের সাগরে ডুবে মারা যাওয়ার সংখ্যা রেকর্ড করেছে তারা।