রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:২০
শিরোনাম :
বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে রুপাতলী হাউজিং এস্টেটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায় শুরু নিউনেস ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান প্রদর্শনীতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ অতিথিরা বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পিকে ফাঁসাতে চাপ প্রয়োগের তথ্য ফাঁস করলেন পোর্ট রোডের ব্যবসায়ী! ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া-ইউক্রেন মুলাদীতে ছাত্রদলের সচেতনতামূলক ব্যানার সরালেন বিএনপি নেত্রী মিম্মুর ছেলে,নেতাকর্মীদের মাঝে অসন্তোষ! এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা বরিশালে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মাইলেজ জটিলতা দূর না করলে ট্রেন বন্ধের হুঁশিয়ারি

ডেস্করিপোর্ট  ট্রেনের লোকোমাস্টার, গার্ড ও টিটিইদের মাইলেজ নিয়ে সৃষ্ট জটিলতা দূর না করলে আগামী ৩১ জানুয়ারি থেকে ট্রেন চলাচল বন্ধসহ অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ সংগ্রাম পরিষদের রাজশাহী আঞ্চলিক কমিটি এ ঘোষণা দিয়েছে।

রোববার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে তারা মাইলেজ বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করেন। এ সময় সংগঠনের সদস্যরা ঘোষণা দেন- আগামী ৩১ জানুয়ারির মধ্যে জটিলতা নিরসন করা না হলে, সেদিন থেকেই ট্রেন চলাচল বন্ধ করে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করবেন।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক শামিম আকতার, গার্ডস কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, রেলওয়ে ওপেন লাইন শাখার সহ-সম্পাদক হবিবুর রহমান, রেলওয়ে ওপেন লাইন শাখার সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ট্রেনে আট ঘণ্টার বেশি দায়িত্ব পালনের জন্য ট্রেনের লোকোমাস্টার, গার্ড ও টিটিইরা আগে অতিরিক্ত আর্থিক সুবিধা পেতেন, যা রেলওয়ের ভাষায় মাইলেজ। সম্প্রতি রাষ্ট্রের বেসামরিক কর্মীদের মূল বেতনের অতিরিক্ত অর্থ পাওয়ার বিধান নেই উল্লেখ করে অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে। এতে রেলের রানিং স্টাফদের মাইলেজ সুবিধা বাতিল করা হয়। এখন এ মাইলেজ সুবিধা চালুর জন্যই আন্দোলন করা হচ্ছে।