শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০৭
শিরোনাম :
বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

ভোলায় স্কুল ছাত্রী ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক-১

ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাসনে অনির্বাণ ক্যাডেট স্কুল এন্ড কলেজের শিক্ষক কর্তৃক ছাত্রী ধর্ষণের চেষ্টায় সুষ্পষ্ট অভিযোগে সংশ্লিষ্ট স্কুলের পরিচালক অসিত কুমার জয়ধরলুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার(১৫সেপ্টেম্বর) বিকালে তাকে আটক করা হয়।

শনিবার অনির্বানে সান্ধ্যকালিন ক্লাস শেষে শিক্ষক মোতালেব সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩) কে জোড় পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। ভিকটিমের ডাকচিৎকারে পথচারিরা এগিয়ে আসলে অভিযুক্ত শিক্ষক কৌশলে পালিয়ে যায়। লম্পট শিক্ষকের বিষয়টি তার বাবা-মাকে জানালে রবিবার অনির্বাণের পরিচালক অসিত কুমার জয়ধরলুককে ছাত্রীর অভিভাবক অবহিত করে। অভিযুক্ত শিক্ষক মোতালেবের বিরুদ্ধে পরিচালক অসিত কুমার জয়ধরলুক কোন ব্যবস্থা গ্রহণ না করে অভিযুক্ত শিক্ষককের স্বপক্ষে অবস্থান নিয়ে তাকে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগ রয়েছে।

চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুল আরেফিন জানান, ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে রোববার বিকেলে অনির্বাণের পরিচালকে আটক করা হয়। থানায় ধর্ষণের চেষ্টা অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত শিক্ষক ও অনির্বাণের পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, এই ঘটনায় জড়িত অপরাধীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। সান্ধ্যকালিন স্কুলগুলোতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে সচেতন অভিভাবকদের নজর রাখতে হবে। অভিযুক্ত প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তাারের নির্দেশ দেন তিনি ।