সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৫৮
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

বরিশালে রেকর্ড রুমে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ মাসের কারাদণ্ড

নিজস্বপ্রতিবেদক: বরিশালে রেকর্ড রুমে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

রবিবার ১৫ সেপ্টেম্বর বিকেলে দিকে, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায়। বরিশাল জেলা প্রশাসনের রেকর্ড রুমে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রুম্পা ঘোষ। রেকর্ড রুমে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এবং বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে মহাফেজখানার সহকারী কমিশনারের স্বাক্ষর জালিয়াতি এবং দালালি করার অপরাধে ইলিয়াস হোসেন (২৭) নামের এক ব্যক্তিকে দন্ডবিধি-১৮৬০ এর ১৮৬ ধারা মোতাবেক ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ।

ম্যাজিস্ট্রেট, রুম্পা ঘোষ তিনি বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।