সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:০৭
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

চেক ডিজঅনার মামলায় সিলেটের সাবেক মহিলা কাউন্সিলর শামীমা স্বাধীন কারাগারে 

শাহেদুর রহমান জুনেদ, সিলেট প্রতিনিধি:সিলেট সিটি করপোরেশনের বহুল আলোচিত – সমালোচিত সাবেক মহিলা কাউন্সিলর শামীমা স্বাধীন চেক ডিজঅনার মামলা করে নিজেই বন্দী হলেন কারাগারে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন প্রার্থনা করলে বিচারক তাকে কারাগারে প্রেরন করার নির্দেশ প্রদান করেন।
মামলাসূত্রে জানা যায়,কোতোয়ালী সি.আর মামলা নং- ৭১১/২০১৯ ইং তারিখ  সাবেক কাউন্সিলর শামীমা স্বাধীন একটি চেক ডিজঅনার মামলা করেন।
মামলা করার পর তিনি আর আদালতে হাজির হননি। আদালত থেকে তাকে কয়েকটি সমন পাঠানো হলেও তিনি হাজির হননি। এরপর তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারী করা হলে রবিবার (১৫ সেপ্টেম্বর)  আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করার নির্দেশ দেন।
সাবেক কাউন্সিলর শামীমা স্বাধীন সিলেট নগরীর রায়নগর দর্জিপাড়া এলাকার  মুহিবুর রহমানের স্ত্রী।