সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:২৩
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

বাকেরগঞ্জে মোবাইল কোর্ট অভিযান,৫০ হাজার টাকা অর্থদণ্ড

ডেক্সরিপোর্ট: বাকেরগঞ্জে মোবাইল কোর্ট অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার ১৬ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায়। বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রুনসী, ১নং ওয়ার্ড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, মাধবী রায়। মোবাইল কোর্ট পরিচালনার সময় সুরেশ সরিষার তেলের মোড়ক পরিবর্তন করে সুরোজ মোড়কে বাজারজাত করার পাশাপাশি মিথ্যা বিজ্ঞাপন দারা ভোক্তাদের প্রতারিত করার অপরাধে আসামি মোঃ আলী হোসেনকে,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারা মোতাবেগ ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

র‍্যাব-৮ এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।