শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

এসএসসির ফরম পূরণ শুরু ১৩ এপ্রিল

ডেস্করিপোর্ট  আগামী ১৩ এপ্রিল থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে। চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। অনলাইনে শিক্ষার্থীদের ফরম পূরণ করতে হবে। এজন্য প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণ বাবদ আলাদা ফি নির্ধারণ করা হয়েছে। রোববার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- আগামী ১০ এপ্রিল শিক্ষার্থীদর তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শুধু তালিকাভুক্ত শিক্ষার্থীরাই ফরম পূরণ করতে পারবে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবে। আগামী ১৯ মে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি ১ হাজার ৬১৫ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিকে ১ হাজার ৪৯৫ টাকা। কোনো শিক্ষার্থীর নবম ও দশম শ্রেণির সর্বমোট ২৪ মাসের বেশি বেতন নেওয়া যাবে না। রেজিস্ট্রেশনের মেয়াদ থাকাসাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষাসহ আবশ্যিক ও নৈর্বাচনিক এক থেকে চার বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এজন্য ব্যবহারিক ছাড়া ৩৫০ টাকা আর ব্যবহারিকসহ ৪০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।