মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ ইং, সকাল ৯:২৭
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নীরব ঘাতক ,বিদেশে মিশনে পদায়নে জোর লবিং বরিশালে মৎস্য ব্যবসায়ী বাবুকে কুপিয়ে হত্যাকাণ্ডের মূল হোতা টোকাই মধু গ্রেফতার আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক বরখাস্ত চীন সফর শেষে উপহার সামগ্রী ফেলে বিমানে ওঠেন মার্কিন দল মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস

বরিশালে শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ডের দিনার গ্রামের মোল্লা বাড়ির গৃহবধূ আলপনা বেগম তন্নী (৩০) ও তার চার বছর বয়সী ছেলে আলিফ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ তন্নী চরকাউয়া গ্রামের সিকদার বাড়ির মৃত মুন্নাফ আলীর মেয়ে এবং দিনার গ্রামের বাদল মোল্লার স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১ মে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তন্নী তার বাবার বাড়ি যাওয়ার কথা বলে শ্বশুরবাড়ি থেকে বের হন। পরে তার স্বামী বাদল মোল্লা বিকেল আনুমানিক ৩টার দিকে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পান। এরপর তন্নীর বাবার বাড়িসহ বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানা-এ গত ৫ মে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর- ১৭৩।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকেও বিষয়টি অবহিত করা হয়েছে। কেউ তন্নী ও তার ছেলে আলিফের সন্ধান দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে বলেও জানিয়েছে পরিবার।

এ বিষয়ে বন্দর থানার এসআই ইদ্রিস আলী বলেন, জিডি হওয়ার পরপরই বিষয়টি সারাদেশে জানানো হয়েছে। আমাদের আওতাধীন এলাকাগুলোতে তল্লাশি চালানো হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। কোনো তথ্য পাওয়া মাত্রই স্বজনদের জানানো হবে।
যোগাযোগ:
তন্নীর স্বামী: ০১৯৩৪-৩৭৫৬৬৪
তন্নীর ভাই: ০১৯৯৯-২৬২৩৪০