সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, রাত ১০:৫৯
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মে সন্ধ্যা ৭টায় সংস্থার অস্থায়ী কার্যালয়ে সভায় অর্ধশতাধিক সদস্য ও সিনিয়র সাংবাদিকবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মোঃ মামুন-অর-রশিদ। সভাপতিত্ব করেন সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল জেলা সভাপতি এম.আর প্রিন্স। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি ও দৈনিক যায়যায়দিনের ব্যুরো চিফ আরিফুর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা শাখার সহ সভাপতি মফিজুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক সুব্রত কুমার দাস, সাংগঠনিক সম্পাদক আমিনুল শাহী, অর্থ সম্পাদক আতিকুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক এম সাইফুল, ক্রীড়া সম্পাদক পারভেজ সরদার, সিনিয়র সদস্য শফিকুল ইসলাম, মাসুদ আহমেদ ও রাজিব খান।

‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হয়। দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। বৈশ্বিকভাবে গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিস্থিতি এ বছর তিন ধাপ পিছিয়েছে এবং একে বেশ ‘গুরুতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।