শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:১১
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

পাবনায় হোটেলের ইফতারি খেয়ে ৯ বিচারকসহ ৩০ জন অসুস্থ

ডেস্করিপোর্ট  পাবনায় একটি অভিজাত হোটেলের ইফতারি খেয়ে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৯ বিচারকসহ অন্তত ৩০ জন অসুস্থ হয়ে পড়েছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শহরের রূপকথা সড়কের কাশমেরি ফুড গার্ডেনের স্বত্বাধিকারী ও সরকারি অ্যাডওয়ার্ড কলেজছাত্র সংসদের সাবেক জিএস হাসানুর রহমান রনিসহ (৪৫) ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে রাতেই তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার অন্যরা হলেন— কাশমেরি ফুড গার্ডেনের ব্যবস্থাপক সাব্বির হোসেন (৪৬) ও নাজমুস সাদাত মাসুদ (৪০)। এ ঘটনায় শহরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যায় পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একজন বিচারকের বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা ও ইফতারের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুজ্জামান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান আল আজাদ ও সহকারী জজ মো. তৌহিদুল ইসলামসহ ৯ বিচারক এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানের জন্য কাশমেরি ফুড গার্ডেন থেকে আনা ইফতারি খাওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ছয় জনকে পাবনার বেসরকারি শিমলা হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তারা চিকিৎসা নেন। অন্যরা নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

পাবনা থানার ওসি আমিনুল ইসলাম জানান, পাবনা জজকোর্ট কনফারেন্স রুমে এক ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে পাবনা শহরের রূপকথা সড়কের কাশমেরি ফুড গার্ডেনে অর্ডার দিয়ে ৭০ প্যাকেট ইফতারসামগ্রী ও বিরিয়ানি প্যাকেট আনা হয়। পরে ওই খাবার খেয়ে কমপক্ষে ৩০ জন অসুস্থ হন। পরীক্ষা করে দেখা যায়, খাবারগুলো খাওয়ার অনুপযুক্ত এবং দুর্গন্ধযুক্ত ও তৈলাক্ত।

পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (এসিজেএম) মো. সাইফুল ইসলাম বলেন, আমি ও আমার স্ত্রী ইফতারের খাবার খেয়ে চরম অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিই। পরে আমি বাদী হয়ে পাবনা সদর থানায় নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৩৩ ধারায় মামলা করি। একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা জারি করি।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও প্রশাসন) মাসুদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা হলে রাতেই তাদের গ্রেফতার করে কারাগারের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।