সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৪৭
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

মাদকসেবী হলে তাকে ছাত্রলীগে স্থান দেওয়া হবে না

ডেস্করিপোর্ট  মাদকসেবী প্রমাণিত হলে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হবে জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মাদকসেবীরা নিজেদের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের অপূরণীয় ক্ষতির কারণ। কেউ যদি মাদকসেবী হয় তাকে ছাত্রলীগে স্থান দেওয়া হবে না। আর মাদকসেবী প্রমাণিত হলে তাকে ছাত্রলীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হবে।

সোমবার দুপুরে ঝালকাঠি সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, মিয়ানমারসহ আন্তর্জাতিকভাবে বাংলাদেশে মাদক ঢুকিয়ে আমাদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করা হচ্ছে। এ ষড়যন্ত্র মোকাবেলায় তরুণ প্রজন্মকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

কলেজ অধ্যক্ষ মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস, ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির। পরে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।