বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:০৫
শিরোনাম :
এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার!

মহেশখালীতে বিয়ে বাড়ির খাবার খেয়ে বরযাত্রীসহ ৪০ জন হাসপাতালে

ডেস্করিপোর্ট  মহেশখালীতে বিয়ে বাড়ির খাবার খেয়ে ডায়রিয়া ও পেট ব্যথায় আক্রান্ত হয়েছেন অন্তত ৪০ জন। আক্রান্ত সবাই হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার ঘটনাটি ঘটেছে মহেশখালী উপজেলার বড় মহেশখালীর জাগিরাঘোনা এলাকায়।

সূত্র মতে, মহেশখালী পৌরসভার পুটিবিলার জাহাঙ্গীর আলমের সঙ্গে বড় মহেশখালীর দক্ষিণ জাগিরাঘোনার সলিমের মেয়ের বিয়ে ঠিক হয়। শুক্রবার জুমার নামাজের পর পৌরসভার পুটিবিলা থেকে বরযাত্রী যায় বড় মহেশখালীর কনের বাড়িতে। ওই সময় বিয়ে বাড়ির খাওয়া দাওয়া শেষে বরযাত্রীসহ সবাই চলে যায়। কিন্তু রাতে অনেকের পেট ব্যথা ও ডায়রিয়া শুরু হলে ৪০ জন অসুস্থ হয়ে হাসপাতালে যায়। বর্তমানে সবাই হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ শেফা আক্তার (১৮) জানান, গত শুক্রবার দুপুরে বিয়ের অনুষ্ঠানে খাওয়া দাওয়া করি। পরে পেটে ব্যথা উঠে। রাতে পাতলা পায়খানা হওয়ার পর শনিবার সকালে মহেশখালী হাসপাতালে ভর্তি হই। এ ছাড়া আমাদের সঙ্গে যারা খেয়েছেন তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হক জানান, বিয়ে বাড়ির অনুষ্ঠানে যারা খাবার খেয়েছেন তাদের অনেকেই পেটের ব্যথা ও পাতলা পায়খানা নিয়ে ভর্তি হয়েছে। এই পর্যন্ত ৪০ জন রোগী বিয়ে বাড়ির খাবার খাওয়ার অভিযোগ নিয়ে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।