বৃহস্পতিবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:২৪
শিরোনাম :
১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী

চরফ্যাশনে সাত ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ভোলা প্রতিনিধি  ভোলার চরফ্যাশনে অবৈধ ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টারের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এ সময় উপজেলা বিভিন্ন এলাকায় বৈধ কাগজপত্র না থাকায় সাতটি ডায়াগনেস্টিক সেন্টার ও একটি চক্ষু হাসপাতাল সিলগালাসহ মোট ১১ টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়।

রোববার ( ২৯ মে) বিকেল থেকে সন্ধা পযর্ন্ত এ অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল নোমান। এসময় তার সাথে ছিলেন চরফ্যাশন হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান ও স্যানেটারি ইন্সপেক্টর নুরুল আমিন।
অভিযান সূত্রে জানা যায়, সম্প্রতি সারাদেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে তিনদিনের সময় বেঁধে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই নির্দেশনা অনুযায়ী ভোলার চরফ্যাশনে সবগুলি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালান উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।

অভিযানের বৈধ কাগজপত্র না থাকায় শশীভূষণ থানার আঞ্জুর হাট ডায়াগনেস্টিক সেন্টার, দুলারহাট থানার পপুলার ডায়াগনেস্টিক সেন্টার, দক্ষিণ আইচা থানার ফ্যাশন ডায়াগনেস্টিক সেন্টার ও জেনারেল ডায়াগনেস্টিক সেন্টার, চরফ্যাশন থানার আদর্শ ডায়াগনেস্টিক সেন্টার, আফিয়া ডায়াগনেস্টিক সেন্টার ও ভোলা চক্ষু সেন্টার সিলগালা করা হয়।

এছাড়া আরো চারটি ডায়াগনেস্টিক সেন্টারের লাইসেন্স এর আবেদন প্রক্রিয়াধীন থাকায় সাময়িক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সেগুলো হলো- এস টি এস, প্যারাডাইস, ইকরা ও নাজমা ডায়াগনেস্টিক সেন্টার ও হাসপাতাল।

চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান এ তথ্য নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।