বৃহস্পতিবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:২৭
শিরোনাম :
১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী

বোনের লাশ দেখতে এসে লাশ হলেন ভাই

শামীম আহমেদ  শনিবার দিবাগত রাতে মারা গেছেন মোঃ রমজান হাওলাদারের বোন ময়না বেগম। বোনের লাশ দাফনের জন্য ঐদিন রাতেই ঢাকার গাবতলী থেকে বরিশালের উদ্দ্যেশে যমুনা পরিবহনে উঠে পড়েন তিনি। কিন্তু বোনের মরদেহটি শেষ বারের জন্য দেখা হয়নি তার। রোববার ( ২৯ মে) ভোর সাড়ে ৫টায় বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের বামরাইল নামক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনি।
মোঃ রমজান হাওলাদার (৪০) বাকেরগঞ্জ উপজেলার দুধল মৌ ইউনিয়নের সুন্দর কাঠি গ্রামের আবুল কাশেম হাওলাদারের ছেলে। উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশ শনাক্ত করতে এসে রমজান হাওলাদারের মেয়ে জামাই মেহেদী হাসান সজল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার রাতে বাকেরগঞ্জ উপজেলার দুধল মৌ ইউনিয়নের সুন্দর কাঠি গ্রামের নিজ বাড়িতে মারা যান রমজান হাওলাদারের বোন ময়না বেগম। আজ রোববার সকাল ১০টায় তার জানাজার নামাজে অংশ নেওয়ার কথা ছিল। শনিবার রাতে তিনি ঢাকা থেকে রওয়ানা হয়।

নিহত ১০ জনের ৭ জনের পরিচয় মিলছে
বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের বামরাইল নামক স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জনের মধ্যে ইতিমধ্যে ৭ জনের পরিচয় মিলছে। তারা হলেন, ঝালকাঠি জেলার নেয়রি গ্রামের মনির হোসেন হাওলাদারের ছেলে আরাফাত হোসেন হাওলাদার (৯), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর ভেচকি গ্রামের কুদ্দুস আকনের ছেলে নজরুল ইসলাম আকন (৩৫), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার রাজিব আকনের স্ত্রী আনোয়ারা বেগম (২৩), বরগুনা জেলার বেতাগী উপজেলার সোহরাব বেপারীর ছেলে মো. হালিম মিয়া (৩১), ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সুতারকান্দা গ্রামের মৃত আওলাদ আলী মোল্লার ছেলে সেন্টু মোল্লা (৫০), উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের মনোরঞ্জন শীলের ছেলে মাধব শীল (৪৫), বরিশাল জেলার বাকেরগঞ্জের দুধল মৌ ইউনিয়নের সুন্দর কাঠি গ্রামের আবুল কাসেম হাওলাদার এর ছেলে রমজান হাওলাদার (৪০)।