সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

উজিরপুরে জমি নিয়ে বিরোধে ৩ জনকে কুপিয়ে জখম

ডেস্করিপোর্ট  বরিশালের বানারীপাড়ার সীমান্তবর্তী উজিরপুর উপজেলার পশ্চিম নারায়নপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যপারে আহত সাইফুল ইসলাম বাদী হয়ে ইদ্রিস হাওলাদার (৪৪),কুদ্দুস হাওলাদার (৩৭),মিলন হাওলাদার (৩৮).নজরুল ইসলাম মন্টু(৫০),মশিউর রহমান হাওলাদার ( ৪০),রোজি বেগম (৩৫),শামসুন্নাহার বেগম (৩৫) সহ ২/৩জনকে অজ্ঞাতনামা আসামী করে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পশ্চিম নারায়নপুর গ্রামে সাইফুল ইসলামদের সঙ্গে আসামীদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ২৭ মে শুক্রবার সকাল ৮টার দিকে আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদী সাইফুল ইসলামের বাড়িতে অর্তর্কিত হামলা চালিয়ে সাইফুল ইসলামকে (৩৭) কুপিয়ে ও তার ভাইয়ের ছেলে আব্দুল্লাহ্ (২০) এবং শহিদুল ইসলাম (২২) কে বেধরক পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আর্শাদ বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।