বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৫৯
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বরিশালে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ডেস্করিপোর্ট  বরিশাল নগরীতে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাংলাবাজার ব্যাপ্টিস্ট মিশন রোডের প্রবেশের মুখে অভিযান চালায় বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ।

এসময় চার কেজি গাঁজাসহ দুলু বেগম(৬০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকৃত দুলু বেগম কুমিল্লা জেলার পাঁচবিবি গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে। অভিযানে কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রির নেতৃত্বে এস আই মেহেদী হাসান-২ সহ চৌকস অভিযানিক টিম অংশ নেন।

আটকতৃর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।