মঙ্গলবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৩:৪৩
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

ভোলায় পুলিশের ওপর হামলা বিএনপির পূর্বপরিকল্পিত: পুলিশ সুপার

ডেস্করিপোর্ট  ভোলায় জেলা বিএনপির সমাবেশে কর্তব্যরত পুলিশের ওপর অতর্কিত হামলা চালানোর ঘটনাকে দলটির ‘পূর্বপরিকল্পিত’ বলে দাবি করেছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

রোববার (৩১ জুলাই) বিকেল ৫টার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

পুলিশ সুপার বলেন, বেলা ১১টার দিকে ভোলা শহরের মহাজপট্টি জেলা বিএনপির কার্যালয়ে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। ওই সমাবেশে ভোলার বোরহানউদ্দিন, দৌলতখানসহ বিভিন্ন উপজেলা থেকে চার-পাঁচ হাজার লোক জড়ো করে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে ভোলা সদরের জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এভাবে জনদুর্ভোগ সৃষ্টি করে তারা সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন উসকানিমূলক স্লোগান ও বক্তব্য দেন এবং জনমনে ত্রাস সৃষ্টি করেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তাদের নেতাকর্মীদের জনসাধারণের চলাচলের রাস্তা উন্মুক্ত করে দেওয়ার জন্য বারবার অনুরোধ করা হয়। কিন্তু তারা কোনো কর্ণপাত না করে বেলা ১১টা ৪০ মিনিটের সময় পূর্ব পরিকল্পিতভাবে ইট-পাটকেল, কাচের বোতল, লাঠি-সোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে কর্তব্যরত পুলিশের ওপর অতর্কিতভাবে হামলা চালান। এতে ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আরমান হোসেনসহ ১০ জন পুলিশ সদস্য আহত হন। পরে আত্মরক্ষার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ৩০ রাউন্ড টিয়ারশেল ও ১৬৫ রাউন্ড শটগানের কার্তুজ ফায়ার করে বিএনপির নেতাকর্মীদের ছাত্রভঙ্গ করে দেয়।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় মো. আব্দুল রহিমসহ (৩০) অনেকে আহত হন। তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে চিকিৎসকরা পুলিশকে জানিয়েছেন, মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রহিম মারা গেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি দাবি করেন।