সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৪৫
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

ডেস্করিপোর্ট  বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

রোববার দুপুরে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চরউলালঘুনী এলাকায় এ ঘটনা ঘটে বলে বরিশাল নৌ-থানার ওসি হাসনাত জামান নিশ্চিত করেছেন।

নিখোঁজ মো. অনিক হাওলাদার (১৪) চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ীমহল গ্রামের মো. বাবুল হাওলাদারের ছেলে। অনিক মহাবাজ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

অনিকের বাবা বাবুল হাওলাদার জানান, আরও তিন কিশোরের সঙ্গে কীর্তনখোলা নদীতে গোসল করতে যায় অনিক। তারা সাঁতরে তীর থেকে নদীর মাঝে যায়। এক পর্যায়ে স্রোতের তীব্রতায় অনিকসহ দুই জন ভেসে যেতে থাকলে স্থানীয় জেলেরা একজনকে উদ্ধার করেন। কিন্তু অনিক ভেসে যায়।

বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম জানান, তার সন্ধানে ডুবুরিরা তল্লাশি চালাচ্ছেন।