সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করলেন কুষ্টিয়ার এসপি খাইরুল আলম

ডেস্করিপোর্ট  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করলেন কুষ্টিয়া জেলার এসপি মোঃ খাইরুল আলম।

শনিবার (৩০ জুলাই ২০২২) ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম নির্ধারিত সফর সূচি অনুযায়ী কুষ্টিয়া জেলায় আগমন করেন। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের সাথে কুশল বিনিময় ও ফুলেল শুভেচছা জ্ঞাপন করেন।

অতঃপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম নির্ধারিত সফর সূচি অনুযায়ী প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পন্ন করেন এবং পরবর্তীতে তিনি কুষ্টিয়া জেলার রবীন্দ্র কুঠিবাড়ী, বাউল সম্রাট ফকির লালন শাহ এর মাজারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট ভিজিট করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক, কুষ্টিয়া, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট বৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং মেয়রের সফরসঙ্গী প্রমুখ।