রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:০১
শিরোনাম :
৭১ সালে ভারতের লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা, বাঙালিকে সাহায্য করা নয়: স্পিকার বরিশালে নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে পরীক্ষা নিয়ন্ত্রক রফিউদ্দিন নজরুল! ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন সাংবাদিক মামুন-অর-রশিদ বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী দেশে অশান্তি সৃষ্টির জন্য যারা গুজব ছড়াচ্ছে,তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ববরণ করে কাতরাচ্ছেন বরিশালের শেখ সাদী,প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা! আ.লীগের অনুষ্ঠানে হ্যারি কে টমাসের জুলাই অভ্যুত্থান ও নির্বাচনের ভূয়সী প্রশংসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

বুধবার থেকে ব্যাংক লেনদেন ৯-৩টা

ডেস্করিপোর্ট  বুধবার থেকে ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। (৫ টার মধ্যেই সবাইকে অফিস ত্যাগ করতে হবে) এসময় ব্যাংকের লেনদেন হবে ৯টা থেকে ৩টা পর্যন্ত।

এখন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন হয়। আর ব্যাংকের অফিস খোলা থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সোমবার বিকালে এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচি অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

এছাড়া সমুদ্র, স্থল ও বিমান বন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপ-শাখা, বুথ সার্বক্ষণিক খোলা রাখার বিষয়ে ৫ আগস্ট ২০১৯ এ জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নং-২৪ এর নির্দেশনা বলবৎ থাকবে। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।

এর আগে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আগামী বুধবার থেকে দেশের সব তফসিলি ব্যাংক সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সব সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্ত অফিস সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দু’দিন বন্ধ থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ বিজ্ঞপ্তি জারি করবে।