সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:৩০
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

এবার বরিশাল-ভোলা রুটে স্পিডবোট চলাচল বন্ধ

ডেস্করিপোর্ট  বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছে মালিক সমিতি। তবে কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানা যায়নি। গতকাল বুধবার রাত ১১টার দিকে ভোলা-বরিশাল রুটের লাইন সুপারভাইজার তারেক শাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘স্পিডবোট চলাচল বন্ধ করার ঘোষণা আমরা দিইনি। ভোলা মালিক সমিতির লোকজন এ ঘোষণা দিয়েছেন। বুধবার রাত ১০টার দিকে তারা আমাদের জানিয়েছেন শনিবার পর্যন্ত স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।’

তারেক শাহ বলেন, ‘বরিশাল-ভোলা রুটে প্রতিদিন দুই শতাধিক স্পিডবোট চলাচল করে।’ এদিকে লঞ্চ মালিকরা লঞ্চ চলাচল বুধবার পর্যন্ত বন্ধ না করলেও বৃহস্পতিবার ঘোষণা দিয়েই বন্ধ করতে পারেন বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছেন।

তবে এ বিষয়ে লঞ্চ মালিকরা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। সূত্রটি জানিয়েছে, কোনো কারণ না দেখিয়েই ৪ ও ৫ নভেম্বর ঢাকা-বরিশাল ও বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল আকস্মিক বন্ধ রাখবে মালিক পক্ষ।