মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, সকাল ৮:৪২
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

পর্যটকদের নিরাপদ ভ্রমনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বরিশালে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা

ডেস্করিপোর্ট  পর্যটক ও দর্শনার্থীদের নিরাপদ ও আনন্দপূর্ণ ভ্রমনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অংশীজনদের সাথে ট্যুরিস্ট পুলিশ বরিশাল জোনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর ) বিকালে বরিশালের চাখার বাজারে ট্যুরিস্ট পুলিশ বরিশাল জোনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার ড. আশরাফুর রহমান বলেন,দেশের অর্থনীতিকে উজ্জীবিত করতে হলে টুরিজমকে গুরুত্ব দিতে হবে।বাংলাদেশে পর্যটন পুলিশ সৃষ্টি হচ্ছে সরকারের দুরদৃষ্টি সম্পন্ন একটি পদক্ষেপ।এর মাধ্যমে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত সহ দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আরো সুদৃঢ় হবে।তাই পর্যটকদের সেবার মান বাড়াতে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।সর্বোপরি ট্যুরিস্ট পুলিশের এ কার্যক্রমকে আরো বেগবান করতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।আপনারা আপনাদের এলাকার সকল প্রকার তথ্য দিয়ে ট্যুরিস্ট পুলিশকে সহযোগিতা করে যাবেন এটাই আমাদের প্রত্যাশা।আমরা সবাই মিলে একসাথে কাজ করলে পর্যটকদের আস্থা ও ভালবাসা অর্জন করতে সক্ষম হবো।

বিশেষ অতিথির বক্তব্যে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন,বাংলাদেশের অর্থনীতিতে পর্যটন স্পট গুলো বিশাল ভূমিকা রাখছে।তাই সরকার পর্যটকদের নিরাপত্তা দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন।তারই অংশ হিসেবে আজকের আমাদের এ মতবিনিময় সভা।পর্যটনস্পট গুলিতে পর্যটকদের নিরাপত্তা এবং যে কোন ঘটনার বিষয়ে দেখভালের দায়িত্ব হচ্ছে ট্যুরিস্ট পুলিশের। সে লক্ষ্যে আমরা ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের বরিশাল জোনের ৩৮ টি স্পটে কাজ করে যাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্য্য মন্ডিত এ দেশে টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তার দরকার।পর্যটন পুলিশ সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পর্যটন স্পট গুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলে দেশী-বিদেশী পর্যটকদের সমাগম বেশী হবে, জিডিপি বাড়বে।দেশের অর্থনীতির চাকা আরও সচল হবে।

মতবিনিময় সভায় ৪ নং চাখার ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন,ট্যুরিস্ট পুলিশ বরিশাল জোনের পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম,চাখার বাজার কমিটির সেক্রেটারী শামসুল হক সিকদার,চাখার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস সরদার।

সভায় আরো উপস্থিত ছিলেন,চাখার ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সুমন, মোঃ ফারুক,মোঃরফিক,চাখার বাজারের সাধারন ব্যাবসায়ী সহ ট্যুরিস্ট পুলিশ বরিশাল জোনের সদস্যরা।