শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:২৮
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

মুক্তিযোদ্ধারা তাদের জীবনের বিনিময়ে দেশটি স্বাধীন করেছেন: প্রাণিসম্পদ মন্ত্রী

ডেস্করিপোর্ট  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আমাদের মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও তাদের আত্মার শান্তির জন্য আবারও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার গঠন করতে হবে। কারণ মুক্তিযুদ্ধের বিরোধী সরকার গঠন হলে শহীদ মুক্তিযোদ্ধা ও যেসব মুক্তিযোদ্ধারা মারা গেছেন তাদের আত্মা কষ্ট পাবে। আর যেসব মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন তারা আর বেশি দিন বেঁচে থাকবেন না। তাদের মৃত্যুকালে তারা যেন কোনোরকম কষ্ট পেয়ে মারা না যান সেদিকে খেয়াল রাখতে হবে।

শুক্রবার সকালে পিরোজপুরের নাজিরপুর শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদের কাছে দেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। নতুবা আমাদের সন্তানরা এ সম্পর্কে সঠিকভাবে জানবে না।

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা তাদের জীবনের বিনিময়ে দেশটি স্বাধীন করেছেন। আর এর একমাত্র নেতৃত্বে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশ স্বাধীনের পরে একমাত্র তিনি ও আওয়ামী লীগ সরকার দেশের মুক্তিযোদ্ধাদের সঠিকভাবে মূল্যায়ন করেছেন। আজ শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়নসহ বিশ্বের নজিরবিহীন সুবিধা দিচ্ছেন।