শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০১
শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা

হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

ডেস্করিপোর্ট  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার দুপুরে বিএনপির এই নেতাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে।বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সদ্য কারামুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাবেক মন্ত্রী মির্জা আব্বাস রাজধানীর এভায়কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

শামসুদ্দিন দিদার আরও বলেন, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মির্জা আব্বাসের হার্টবিট অনিয়মিত হয়ে যায়। পাশাপাশি কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যায়। একইসঙ্গে তার (মির্জা আব্বাস) মূত্রজনিত সমস্যা বেড়ে যাওয়ায় দুপুর আড়াইটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মির্জা আব্বাস বর্তমানে হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন বলে জানান তিনি।