বুধবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:১৭
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

ঘরে ড্রাইভিং লাইসেন্স পৌঁছে দেবে বিআরটিএ

ডেস্করিপোর্ট  ড্রাইভিং লাইসেন্স নিয়ে ভোগান্তি কমাতে এবার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এখন থেকে ঘরেই পৌঁছে যাবে কাঙ্ক্ষিত লাইসেন্স।

রোববার (১৫ জানুয়ারি) রাজধানীর বিআরটিএ ভবনে এ বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষর করেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ও ডাক বিভাগের পরিচালক হারুনুর রশিদ।

জানা গেছে, লাইসেন্স প্রক্রিয়া সম্পন্ন হলে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে লাইসেন্স-গ্রহীতাকে জানিয়ে দেওয়া হবে। এরপর গ্রহীতার ঠিকানায় ডাক বিভাগের মাধ্যমে লাইসেন্স পৌঁছে দেবে বিআরটিএ। এজন্যে ফি নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা। আগামী ১৭ জানুয়ারি থেকে এ সেবা প্রদান শুরু করবে বিআরটিএ।

এ বিষয়ে বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘স্মার্ট বাংলাদেশ করতে ও দালালদের দৌরাত্ম্য দূর করতে ঘরেই যেন লাইসেন্স পৌঁছে যায় সেজন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে না পৌঁছালে বিআরটিএ’র ওয়েবসাইট থেকে কপি সংগ্রহ করা যাবে। সেটাতে বারকোড থাকবে। ফলে আইনপ্রয়োগকারী সংস্থাও এর সত্যতা চিহ্নিত করতে পারবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক ও সেতু সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।