বুধবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৪:২৮
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

কুষ্টিয়ায় পুনাকের পক্ষ থেকে গ্রাম পুলিশদের মাঝে কম্বল বিতরণ

ডেস্করিপোর্ট  পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে গ্রাম পুলিশদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারী) বেলা ৩ টায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কুষ্টিয়ার আয়োজনে দৌলতপুর থানা চত্ত্বরে মজিবুর রহমান, অফিসার ইনচার্জ, দৌলতপুর থানার সভাপতিত্বে দৌলতপুর থানার ১৪টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

এসময় কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বিশেষ অতিথি এবং কুষ্টিয়া পুনাকের সভানেত্রী দিলরুবা আলম (সহধর্মিণী পুলিশ সুপার, কুষ্টিয়া) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৌলতপুর থানার ১৪টি ইউনিয়নের গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় করেন এবং তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলম উপস্থিত গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মনে রাখতে হবে, আপনারা যে চাকুরিটা করেন এটা খুব একটা বড় চাকুরি না হলেও আপনারা দেশের জন্য কাজ করেন, রাষ্ট্রের জন্য কাজ করেন, তথ্য দিয়ে পুলিশকে এবং রাষ্ট্রকে সহায়তা করেন। সুতরাং কোন পেশাকে ছোট করে দেখা উচিত নয় এবং কুষ্টিয়া পুনাকের এই ধরনের মহতি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ হাফিজুর রহমান, আরওআই, রিজার্ভ অফিস, কুষ্টিয়া,সৈয়দা রেশমা খানম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), দৌলতপুর থানার অফিসার/ফোর্স, গ্রাম পুলিশ এবং পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।