বুধবার, ৬ই মে, ২০২৬ ইং, বিকাল ৩:৫৩
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

সড়ক দুর্ঘটনায় বরিশালের সাংবাদিক মাসুদ রানাসহ নিহত ৬

ডেস্করিপোর্ট  শরীয়তপুরের জাজিরায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নারীসহ ছয়জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটুয়াখালীর বাউফলের জাহানারা বেগম (৫৫), তার মেয়ে লুৎফুন নাহার লিমা (৩২), তাদের স্বজন ফজলে রাব্বী (২৮), সাংবাদিক মাসুদ রানা (৩৮), অ্যাম্বুলেন্সের চালক রবিউল ইসলাম (২৮), চালকের সহকারী হিরু মৃধা (২৭)। অসুস্থ জাহানারা বেগমকে ঢাকায় নেয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল সবার।

পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি বরিশাল থেকে রোগী ও স্বজনদের নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে জাজিরায় পদ্মা সেতু টোলপ্লাজার কাছে গতিনিরোধক পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় অ্যাম্বুলেন্সটি একটি ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী নিহত হন।

পুলিশের ধারণা, অ্যাম্বুলেন্সের চালক ঘুমিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। তাকে আটকের জন্য পুলিশ কাজ করছে।

পদ্মা দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) সুরুজ মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ছয় যাত্রী নিহত হন। নিহতদের একজন বরিশালের সাংবাদিক মাসুদ রানা।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ওই অ্যাম্বুলেন্সে দুইজন নারী ছিলেন। নিতদের প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।