মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৫৪
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

উন্নয়নের নামে মানুষকে বোকা বানাচ্ছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল

ডেস্করিপোর্ট  আওয়ামী লীগের গণতন্ত্র লুট করার গণতন্ত্র, টাকা প্রচার করার গণতন্ত্র, মানুষকে হত্যা করার গণতন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে বিএনপির কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এমনি মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এই আওয়ামী লীগ ১৪ বছরে উন্নয়নের নামে মানুষকে বোকা বানাচ্ছে, প্রতারণা করছে। বাস্তবে কোনো উন্নয়ন নেই। উন্নয়ন হয়েছে শুধু সরকারি দলের নেতাদের। এই নেতারা নিজেদের নিয়েই ব্যস্ত। যাদের এক তালা বাসা ছিল তাদের আজ ১০ তালা বাসা।

বিএনপির এই নেতা আরও বলেন, আমরা কোনো মিটিং করতে চাইলে আওয়ামী লীগ বলে আমরা নাকি নাশকতার পরিকল্পনা করছি। মারপিট করছে আওয়ামী লীগ, আমাদের মিটিং এ বাধা দিচ্ছেন তারা। অথচ দোষ দিচ্ছেন আমাদের ওপর। ১৪ বছরে নাশকতা সন্ত্রাস করে বাংলাদেশটাকে একটা শ্মশানে পরিণত করেছে এই আওয়ামী লীগ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।