মঙ্গলবার, ২২শে জুন, ২০২৬ ইং, রাত ১২:৩১
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

মঠবাড়িয়ায় অস্ত্র,বিস্ফোরকসহ ১৪ টি মামলার আসামী আটক

ডেস্করিপোর্ট  পিরোজপুরের মঠবাড়িয়ায় এলিট ফোর্স র‌্যাপিট একশণ ব্যাটালিয়ান (র‌্যাব)-৮ অভিযান চালিয়ে অস্ত্র, বিস্ফোরক, মাদকসহ ১৪ টি মামলার পলাতক আসামী জুয়েল শেখ (৩৮) কে আটক করেছে।

র‌্যাব-৮ এর একটি বিশেষ টিম রোববার (২২ জানুয়ারী) রাতে মঠবাড়িয়া-তুষখালী সড়ক (উপজেলা পরিষদ এলাকা) এলাকায় অভিযান চালিয়ে জুয়েল শেখকে আটক করেন। আটককৃত জুয়েল শেখ মঠবাড়িয়া উপজেলার ১১ নং বড় মাছুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ইউপি সদস্য ও ওই এলাকার মৃত. মোঃ খলিলুর রহমান শেখ এর ছেলে। আটকের পর জুযেল শেখকে রোববার রাতেই মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাপিট একশণ ব্যাটালিয়ান র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোঃ জাহাঙ্গীর আলম এসকল তথ্য নিশ্চিত করেছেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, জুয়েল শেখ রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং পুলিশের চেখ ফাঁকি দিয়ে দীর্ঘ্য দিন প্রেফতার এড়িয়ে পালিয়ে ছিলো। জুয়েলকে আটকের পর র‌্যাব-৮ এর সদস্যরা রোববার রাতে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মঠবাড়িয়া থনায় অস্ত্র, বিস্ফোরক, মাদকসহ ১৪ টি মামলা রয়েছে। বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সোমবার (২৩ জানুয়ারী) সকালে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্ররণ করা হয়। বিজ্ঞ বিচারক হাকিম মোঃ কামরুল আজাদ জুয়েল শেখকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোঃ জাহাঙ্গীর আলম জানান, থানা পুলিশ, ডিবি পুলিশ ও বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর পাশপাশি র‌্যাব সদস্যরাও সকল প্রকার অপরাধ দমনে এবং অপরাদীদের আইনের আওতায় আনতে নিরলস ভাবে কাজ করছেন। দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।