সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং, রাত ১১:২১
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

অনিবন্ধিত পোর্টাল ও আইপিটিভির ‘গুজব’ বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

ডেস্করিপোর্ট  অনিবন্ধিত পোর্টাল ও আইপিটিভির ‘গুজব’ বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনে নিজ মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দেখা যায় জেলাপর্যায়ে অনেকগুলো অনিবন্ধিত অনলাইন পোর্টাল, আপিটিভি আছে, ইউটিউব আছে; সেখানে যারা কাজ করে তারা আবার নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেন। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে ভুল-গুজব-বিভ্রান্তি ছড়ায়৷ এটি বড় চ্যালেঞ্জ।’

এ ব্যাপারে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘তারা যদি দেখেন কেউ বিভ্রান্তি, গুজব, অসত্য, ভুল ছড়িয়ে হানাহানি করছে, বা কারো বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ করে তা আবার অন্য এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছে, তবে তা ত্বরিৎ আমাদের জানাতে বলেছি।

সেই সাথে সত্য কী, তা প্রচার করতে বলেছি। গুজব সোশ্যাল মিডিয়াতে রটানো হলে সত্যটাও সোশ্যাল মিডিয়াতেই যেন বলা হয়, সে ব্যাপারে তাদের (ডিসি) বলা হয়েছে।’