মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৫২
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

নলছিটিতে পিকআপের পেছনে সিএনজির ধাক্কা: প্রাণ গেল শিশুর

ডেস্করিপোর্ট  ঝালকাঠির নলছিটিতে রাস্তার ওপর থেমে থাকা পিকআপের পেছনে সিএনজির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝালকাঠিগামী সিএনজিযোগে মারজান নামে আট বছরের শিশু স্বজনদের সাথে শহর অভ্যন্তরে প্রবেশ করছিল। কিন্তু গন্তব্যে পৌছানোর আগেই নলছিটি থানাধীন ঢাপড় মোড় এলাকায় বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। এসময় আহত আরও কয়েকজন, তাদের উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতাল এবং পরবর্তীতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) ভর্তি করা হয়।

সংশ্লিষ্ট নলছিটি থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু মারজানসহ আরও চার যাত্রী সিএনজিযোগে ঝালকাঠি শহরের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাপড় এলাকায় বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক সড়কে সিএনজিটি দ্রুতগতিতে চালিয়ে যাওয়ার প্রাক্কালে রাস্তার ওপর থেমে থাকা একটি পিকআপের পেছনে ধাক্কা লাগে। এতে ঝালকাঠি সদর উপজেলার জয়সি গ্রামের চান মিয়ার ছেলে মারজানসহ সকল যাত্রী আহত হন। তাদের সকলকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মারজানকে মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এবং হাসপাতালে ভর্তি আহত অবস্থা গুরুতর হওয়ায় তাদের সার্বিক সহযোগিতা দিয়ে উন্নত চিকিৎসার লক্ষে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

ওসি জানান, এই ঘটনায় একটি মামলার প্রস্তুতির পাশাপাশি চালকসহ পিকআপটিকে আটক করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।