মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ১১:৫১
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

এই পদযাত্রা বিএনপির শেষ পদযাত্রা

ডেস্করিপোর্ট  রাজশাহীতে আওয়ামী লীগের জনসভায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন কই? বিএনপি এখন পদযাত্রায়। এই পদযাত্রা বিএনপির শেষ পদযাত্রা, অন্তিম পদযাত্রা, মরণযাত্রা। এই পদযাত্রা হলো বিএনপির মরণযাত্রা। বিএনপির এখন মরণযাত্রায়। খেলা তো হবেই। কিন্তু খেলা হবার আগেই বিএনপি মৃত্যুযাত্রায় চলছে।

রোববার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিবের বক্তব্যের সূত্র ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মরণযাত্রা হচ্ছে এখন। তারা এখন সরকারকে পালাতে বলে, পালানোর পথ নাকি খুঁজে পাবেন না। ফখরুল সাহেব, পালিয়ে তো আছেন আপনারা। তারেক রহমান আর রাজনীতি করবে না, মুচলেকা দিয়ে পালিয়েছে লন্ডনে। ৭ বছরের দণ্ডিত পলাতক আসামি আপনাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পালিয়ে যায়, আমরা পালাতে জানি না।’

আমরা এই দেশে জন্মেছি, এই দেশে মরবো। পালাবো না। কোথায় পালাবো! পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁওয়ের বাড়ি আছে না! ওই বাড়িতে গিয়ে উঠবো,’ বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন কাদের।

খেলা হবে মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপির এখনো শিক্ষা হয়নি। শিক্ষা হবে যখন আগামী নির্বাচনে আবারও পরাজয়ের মুখ দেখবে।’