বুধবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ২:৪৮
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

কুষ্টিয়া পাবলিক স্কুলের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া পাবলিক স্কুলের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) সকাল ১১ টায় কুষ্টিয়া পাবলিক স্কুলের আয়োজনে পিঠা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়। প্লে গ্রুপ থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দের সক্রিয় অংশ গ্রহণ ও আগ্রহের কারণে পিঠা উৎসব অনুষ্ঠান সফল ও সুন্দর হয়েছে। কুষ্টিয়া জেলার গ্রাম – বাংলার ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠার সমারোহ ছিল উক্ত পিঠা উৎসবে।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত পিঠা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার এ সময় বলেন, পিঠা উৎসব বাঙ্গালী সংস্কৃতির অংশ; বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করতে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. সেলিম তোহা, আইন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় ও সাধারণ সম্পাদক কুষ্টিয়া নাগরিক কমিটি, প্রফেসর ডা. এস এম মুসতানজিত, সাবেক অধ্যক্ষ কুষ্টিয়া মেডিকেল কলেজ ও সভাপতি কুষ্টিয়া নাগরিক কমিটি, ড. আমানুর আমান, ভারপ্রাপ্ত পরিচালক জনসংযোগ দপ্তর, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবক বৃন্দ এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।