শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০২
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

ভাষা শহীদদের প্রতি কুষ্টিয়ার এসপি খাইরুল আলমের শ্রদ্ধা নিবেদন

ডেস্করিপোর্ট  আজ বাঙালির প্রেরণার প্রতীক অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এক সাগর রক্তের বিনিময়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাঁধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য এদিন সালাম, বরকত, রফিক,জব্বারসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন। দিনটি একইসঙ্গে গৌরবের ও শোকের দিন। জাতি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে সেইসব শহিদদের।

এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি ২০২৩ রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলমের নের্তৃত্বে জেলা পুলিশ কুষ্টিয়া। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

পরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সূরা ফাতিহা পাঠ করেন এবং তার প্রতি সম্মান প্রদর্শন করে সেখানে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন।

এরপর কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এসপি মোঃ খাইরুল আলম। পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ ১৫ আগস্ট শাহাদত বরণকারী সকল শহীদ পরিবার ও শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মো: আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), এএসপি (প্রবি) বৃন্দ এবং জেলা পুলিশ কুষ্টিয়ার সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ প্রমুখ।