শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:৩০
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

সুন্দরবন ভ্রমনে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ডেস্করিপোর্ট  কক্সবাজারের মহেশখালী থেকে সুন্দরবন ভ্রমণ করতে গিয়ে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার বেলা ২টার দিকে জেলার ভাটিয়ার চটিয়ানীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালারমার ছড়ার মিজ্জিরপাড়া এলাকার সেলিম বাদশা। পরে রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যায় তিন বছর বয়সি শিশু নাজিয়া।

চিকিৎসকদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন ঢাকায় হাসপাতালে অবস্থানরত মহেশখালীর গণমাধ্যমকর্মী সালমান এম রহমান।

সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি মহেশখালীর কালারমার ছড়া থেকে এক দল লোক পারিবারিক ভ্রমণে সিলেটে যান। এই দলে মোট যাত্রী ছিলেন ১৪ জন। তারা সিলেটের ভ্রমণ সম্পন্ন করে সুন্দরবন যাওয়ার পথে রোববার বেলা ২টায় গোপালগঞ্জ জেলার ভাটিয়ার চটিয়ানীতে দুর্ঘটনার কবলে পড়ে।

এ বিষয়ে কালারমার ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরিফ জানান, দুর্ঘটনার শিকার সেলিম বাদশা ও নাজিয়া মারা গেছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান, ঘটনার পর ওই এলাকার পুলিশ বিষয়টি তদারকি করছেন, মহেশখালী থানা থেকেও সার্বিক অবস্থার খোঁজ নেওয়া হচ্ছে।