শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:২৯
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

বরিশাল বিএম কলেজে অতিরিক্ত ফি ধার্য করার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্করিপোর্ট  অনার্স চতুর্থ বর্ষের ফর্ম পূরণে অতিরিক্ত ফি ধার্য করার প্রতিবাদে বিক্ষোভ করেছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে তারা বিক্ষোভ মিছিল করে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, অনার্স চতুর্থ বর্ষের ফর্মপূরনে ছয় হাজার ৬৬৫ টাকা নির্ধারণ করা হয়। এর মধ্যে তৃতীয় বর্ষের সেশন ফি ২,২৫০ টাকা আগেই পরিশোধ করা হয়েছে। কিন্তু সেই টাকাও ধার্য করেছে কলেজ কর্তৃপক্ষ। এসময় পরিশোধকৃত সেশন ফির টাকা বাদ দেওয়ার দাবি করেন শিক্ষার্থীরা।

তারা বলেন, করোনার কারণে আমাদের দুটি বছর নষ্ট হয়েছে। এখন আমাদের মাস্টার্সে থাকার কথা। আমরা প্রতি বছর কলেজের সেশন ফি পরিশোধ করে আসছি। কিন্তু অনার্স চতুর্থ বর্ষের ফর্ম পূরনে আমাদের কাছে অতিরিক্ত ফি নিচ্ছে কলেজ প্রশাসন।

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া জানান, শিক্ষার্থীরা দাবি করেছে তারা তৃতীয় বর্ষের সেশন চার্য পরিশোধ করেছে। যদি করে থাকে তাহলে বিষয়টি বিবেচনা করা হবে।