শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:১৯
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

মানুষের ওপর অত্যাচার আর শোষণ ছাড়া বিএনপি কিছুই দিতে পারেনি

ডেস্করিপোর্ট  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় এসে লুটপাট, অর্থপাচার, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, মানুষ হত্যা এবং আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর অকথ্য অত্যাচার করে। মানুষের ওপর অত্যাচার আর শোষণ ছাড়া বিএনপি কিছুই দিতে পারেনি।’

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হেলিপ্যাড মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার এসেই প্রত্যেকের হাতে মোবাইল ফোন তুলে দিয়েছে। একটি মানুষও গৃহহীন ও ভূমিহীন থাকবে না সেই ব্যবস্থা করে দিয়েছি। স্বাস্থ্যসম্মতভাবে মানুষ যাতে বসবাস করতে সেই ব্যবস্থাও করেছি।’

এর আগে শেখ হাসিনা মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়ির পাশে ঘোডাউত্রা নদীর চরে সেনানিবাস উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী একটি আম গাছের চারা রোপণ করেন। এরপর তিনি সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে যান। সেখানে বক্তব্য রাখেন তিনি।