শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:০০
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

পাচার হওয়া ২৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

ডেস্করিপোর্ট  ভারতে বিভিন্ন সময়ে (২০২২ সালের ১লা আগস্ট থেকে ২০২৩ সালের ২ মার্চ) পাচার হওয়া নারী ও শিশুসহ ২৩৫ বাংলাদেশিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। ফেরত বাংলাদেশিদের মধ্যে রয়েছে একজন শিশু, ৬২ নারী ও ১৭২ পুরুষ। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

পাচার হওয়া বাংলাদেশিরা জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচার করা হয়। সেখানে বাসা-বাড়িতে বিভিন্ন কাজে লাগানো হয়। একপর্যায়ে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে আদালতের মাধ্যমে সাজাভোগ শেষে তারা দেশে ফিরেছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবিব বলেন, ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশিদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইন সমিতি ও রাইটস যশোর তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।