শনিবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:৪৪
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

পটুয়াখালীতে বালতির পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশুর

ডেস্করিপোর্ট  পটুয়াখালীর গলাচিপা পৌর শহরের ৯নং ওয়ার্ডের একটি বাসায় বাথরুমের বালতির পানিতে ডুবে প্রাণ গেল তানহা নামের ১৬ মাসের এক শিশুর। রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

রাঙ্গাবালী উপজেলার কাউখালি ২নং ওয়ার্ড ছোটবাশদিয়া ইউনিয়নের জাহিদুর রহমান আহসান (২৯) ও ডালিয়া জাহান (২৮) দম্পতির দুই সন্তানের মধ্যে ছোট মেয়ে তানহা। গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ড খলিফা বাড়ি নানা বাড়িতে শিশুটি তার মায়ের সঙ্গে থাকত।

শিশুর বাবা জাহিদুর রহমান বলেন, সকালে বাসার ভেতরে সবাই ছিল। তানহা এ সময় খেলছিল। এক ফাঁকে সবার অগোচরে বাথরুমে ঢুকে যায় তানহা। পরে সেখানে বালতিতে থাকা পানিতে পড়ে যায় সে। দেখতে পেয়ে অচেতন অবস্থায় গলাচিপা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।