ডেস্করিপোর্ট বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ” বিষয়ক উপজেলা অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬) মার্চ সকালে বরিশাল সদর উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় এ কে এম সাহাবুদ্দনি, সহকারী পরিচালক, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস, বরিশাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম (প্রধান কার্যালয়) এর ব্যবস্থাপক নাজিবা আক্তার। তিনি ব্র্যাকের মাইগ্রেশান প্রোগ্রামের সেবা প্রদান, বিদেশ ফেরত ও গমনেচ্ছুদের বিভিন্ন সমস্যার ও তার সমাধান বিষয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান বলেন, বিদেশ গমনের পূর্বে প্রতিটি শ্রমিক প্রশিক্ষণ গ্রহণ করলে বিদেশ গিয়ে বেশি অর্থ উপার্জন করতে পারে। প্রবাসীরা তাদের উপার্জিত অর্থ অবৈধভাবে (হুন্ডির মাধ্যমে) না পাঠিয়ে বৈধভাবে দেশে পাঠালে দেশের ও নিজের উভয়ই লাভবান হবে। বিদেশ গমনেচ্ছুদের বৈধভাবে বিদেশ যাওয়ার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
এ কে এম সাহাবুদ্দনি আহমেদ সভাপতির বক্তব্যে বলেন, যারা বিদেশ যেতে চায় এবং যারা বিদেশ ফেরত তাদের সহযোগিতা করতে হবে, কারণ তারা বিদেশ গিয়ে রেমিট্যান্স পাঠিয়ে আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখছে। তাই তিনি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন, যার যার অবস্থান থেকে বিদেশ ফেরত অভিবাসীদের সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান।

বাসুদেব চন্দ্র রায়, ডিস্ট্রিক্ট কো-অডিনেটর, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শারমিন সুলতানা, চরকাউয়া ইউনিয়ন চেযারম্যান জনাব মোঃ মনিরুল ইসলাম, সৌদি আরব ফেরত সাথী খাতুন, ব্র্যাক জেলা সমন্বয়কারী বিভাষ চন্দ্র তরফদার, যুগান্তর বরিশাল জেলা প্রতিনিধি সাইদুর রহমান পান্থ, সাংবাদিক, সকাল সংবাদ, সিহাব তোহা প্রমুখ।