শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:০৫
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

বরিশালে প্রাইভেটকার থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেফতার

ডেস্করিপোর্ট  বরিশালে ৩৫ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ গোলাম রব্বানী আলিফ (৩১) নামের এক যুবক আটক হয়েছেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অভিযানে নগরীর সাধুর বটতলা থেকে রোববার দিনগত রাতে তিনি আটক হন।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক এনায়েত হোসেন। আটক আলিফ ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার নরসিংহপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ওই এলাকার মিম ফার্নিচারের সামনে একটি প্রাইভেটকারে তল্লাসী চালিয়ে মাদক উদ্ধার করা হয়। এসময় গাড়িতে অবস্থান করা আলিফকে আটক ও মাদক বহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়। এ ঘটনায় সহকারী পরিচালক এনায়েত হোসেন বাদী হয়ে নগরীর কাউনিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।