শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৫৯
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

দীঘিনালায় সেতু ভেঙে নদীতে পাথর বোঝাই ট্রাক

ডেস্করিপোর্ট  খাগড়াছড়ির দীঘিনালায় বেইলি সেতু ভেঙে পাথর বোঝাই ট্রাক নদীতে পড়ে গেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

এতে বাঘাইছড়ি উপজেলার সঙ্গে ট্রাক ও বাস যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে পর্যটকবাহী জিপ যাতায়াত করছে।

সেতুর পাশেই অবস্থিত তরুণ জ্যোতি চাকমার দোকান। তিনি জানান, সকালে পাথর বোঝাই একটি ট্রাক ঝুঁকিপূর্ণ বেইলি সেতু পার হচ্ছি। এ সময় সেতু ভেঙে ট্রাকটি নদীতে পড়ে যায়। এখন যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথে ছোট ছোট যানবাহন চলাচল করছে। তবে ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা প্রশাসক মো. সহিদুজামান, জেলা পুলিশ মো. নাইমুল হক প্রমুখ।

সেনাবাহিনীর ২০ ইসিবির উপঅধিনায়ক মেজর আবু নোমান মো.মঈনুল ইসলাম জানান, সড়ক ও জনপদ বিভাগের সহায়তায় দ্রুত সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে।