সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:০৫
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

ফেরিতে উঠতে গিয়ে পণ্যবোঝাই ট্রাক নদীতে

ডেস্করিপোর্ট  দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ৭ নং ফেরি ঘাটে পদ্মা নদীতে পন্যবোঝাই একটি ট্রাক ডুবে গেছে। সোমবার (৬ মার্চ) দিনগত রাত সাড়ে ১০ টার সময় দৌলতদিয়ায় ৭ নং ফেরি ঘাটে এই ঘটনাটি ঘটে।

ট্রাকটির সহকারি চালক পল্লব দাস বলেন, ঘোড়াঘাট থেকে রাত ১০ টার দিকে দৌলতদিয়া ৭ নং ফেরি ঘাটে এসে সংযোগ সড়ক দিয়ে ফেরিতে উঠতে গেলে পিয়াজ ও রসুনের উপরে কয়েকটি প্লাস্টিকের ড্রাম থাকায় টিকিট চেক ম্যান গাড়িটি আটকে দেয়।

তখন সংযোগ সড়কের পাশেই ট্রাকটি চাপিয়ে চাকার নিচে জোগান দিয়ে হাওয়া চেক করছিলেন ট্রাকের সহকারি চালক পল্লব দাস। এ সময় ট্রাকের স্টাডিংয়ে বসে ছিলেন গাড়ির চালক। পরে ট্রাকটি ফেরিতে উঠতে গেলে ব্রেক কাজ না করায় ফেরির পল্টন থেকে পদ্মা নদীতে পড়ে ডুবে যায়।

তিনি আরও বলেন, এ সময় পন্টুনের উপরে থাকা লোকজন পদ্মা নদী থেকে ট্রাক চালককে উদ্ধার করে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পিয়াজ ও রসুনের ব্যাপারী মিজানুর রহমান বলেন, এই ট্রাকে আমার ৩ লক্ষ ৭৫ হাজার টাকার পিয়াজ রসুন ছিলো। সব রসুন নদীতে ভেসে গেছে। যে কয়েক বস্তা পিয়াজ নদী থেকে উদ্ধার হয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে। এতে আমার বড় ধরনে ক্ষতি হয়ে গেলো।

আরিচা অঞ্চলের বিআইডব্লিউটিএ যুগ্মপরিচালক ও উদ্ধারকারী জাহাজ হামজার কমান্ডার এস এম আজগর আলী বলেন, পদ্মা নদীতে ডুবে যাওয়া পিয়াজ ও রসুন ভর্তি ট্রাকটি উদ্ধারের জন্য দুই জন দক্ষ ডুবুরি ও দৌলতদিয়া নৌ পুলিশের সহযোগিতায় উদ্ধারকারী জাহাজ হামজা আড়াই ঘণ্টা চেষ্টা করে উদ্ধার কাজ সম্পন্ন করে।