শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:০৯
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

বরিশালে জি মরফিনসহ দম্পতি আটক

ডেস্করিপোর্ট  বরিশাল মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানাধীন রহমতপুর বাসস্টান্ডে অভিযান চালিয়ে জি মরফিন ইনজেকশনসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানাধীন রহমতপুর বাসস্টান্ডে অভিযান পরিচালিত হয়।অভিযানের সময় ঢাকা-বরিশালগামী গোল্ডেন লাইন নামের একটি বাসে তল্লাশি চালিয়ে ইসরাত জাহান (২৪) ও তার স্বামী ইশতিয়াক আহমেদ খানকে (২৫) ১০০ অ্যাম্পুল জি-মরফিন ইনজেকশনসহ আটক করা হয়। আটককৃতরা বরিশাল নগরের গগন গলি এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।