শুক্রবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:১৮
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

২০২৩ ব্যাচের এ্যাডভোকেটশীপ পরীক্ষায় উত্তীর্ণদের পক্ষ থেকে এ্যাড.বাবুল স্যারকে ফুলেল শুভেচ্ছা

ডেস্করিপোর্ট  বাংলাদেশ বার কাউন্সিল এর ২০২৩ সালের এ্যাডভোকেটশীপ পরীক্ষায় উত্তীর্ণ নতুন আইনজীবীদের পক্ষ থেকে এ্যাড.আবু হেনা বাবুল আকতার(বাবুল স্যার)কে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়েছে।

শনিবার (১৮ মার্চ) বেলা ১২ টার দিকে বরিশাল নগরীর হাসপাতাল রোড ঝাউতলা ৩য় গলি (বাবুল স্যার পরিচালিত) এ্যাডভোকেট বাবুল স্যার “ল”একাডেমীতে এ ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।


এ সময় ঝালকাঠি বারের নবাগত এ্যাড. শামীম বলেন,বাবুল স্যার এর তত্ত্বাবধানে সফলভাবে বার কাউন্সিলের এ্যাডভোকেটশীপ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেকে গর্বিত মনে করছি।বাবুল স্যার এর দীর্ঘায়ু ও তার “ল” একাডেমির সকল শিক্ষার্থীদের সফলতা কামনা করছি।

বরিশাল বারের নবাগত এ্যাড.আবুল বাশার বলেন,বাবুল স্যার এর সার্বিক দিক নির্দেশনায় আমি এ্যাডভোকেটশীপ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।এ জন্য আমি স্যারের কাছে চির কৃতজ্ঞ থাকবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল ও ঝালকাঠি বার এর নবাগত আইনজীবী ও বাবুল স্যার ” ল” একাডেমির অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।