শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:২৫
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

মাহে রমজানকে স্বাগত জানিয়ে বরিশালে র‍্যালি

ডেস্করিপোর্ট  পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বরিশালে র‍্যালি বের করেছে বরিশাল মহানগর, জেলা ও অংঙ্গসংগঠন মুছলিহীন।

সোমবার (২০ মার্চ) বিকেলে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

সংগঠনটির মহানগর মুছলিহীনের সভাপতি, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুনের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

প্রধান অতিথি কেন্দ্রীয় প্রচার সম্পাদক হযরত মাওলানা ড.আবু বকর ছিদ্দিক।

বিশেষ অতিথি পরিচালক খানকায়ে মুছলিহীন হাফেজ মাওলানা মোঃমহিউদ্দিন রব্বানী উপস্থিত ছিলেন।

র‌্যালির আগে এক সমাবেশে বক্তরা বলেন, দুনিয়ার মানুষের কল্যাণে প্রতিবছর মাহে রমজানের আগমন ঘটে। রহমত-মাগফিরাত ও নাজাতের মাস এটি।

রমজানের রোজা ধনীর মনে গবিবের ক্ষুধার জ্বালা যেমন অনুভব করায়-তেমনি আত্মার পরিশুদ্ধির মাধ্যমে মানবতার খেদমতের শিক্ষা দেয়।

রমজানের পবিত্রতা রক্ষার্থে সব ধরনের অশ্লীলতা পরিহার করার আহ্বানও জানান বক্তারা।

এছাড়া জেলা ও মহানগর যুব মুছলিহীন, জেলা ও মহানগর ছাত্র মুছলিহীন ও ৩০টি ওয়ার্ডের মুছলিহীনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।