শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:১৬
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

দুমকিতে পুলিশ পরিচয়ে ডাকাতি, আটক ১

ডেস্করিপোর্ট  পটুয়াখালীর দুমকিতে পুলিশ পরিচয়ে ডাকাতিকালে সুমন (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী কালভার্ট এলাকায় এ ডাকাতির ঘটনাটি ঘটে। আটক সুমন বাকেরগঞ্জের দাড়িয়াল উপজেলার বেলায়েত হোসেনের ছেলে।

পুলিশ জানায়, সুমনের নামে বিগত দিনে ডাকাতি, অস্ত্র, ধর্ষণ মামলাসহ আটটি মামলা রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী কালভার্ট এলাকার বাসিন্দা রুহুল আমিন শরীফের বসতঘরের লোহার জানালা কেটে ৫ জন ডাকাত ঘরে ঢোকেন। পরে ঘুম থেকে সবাইকে উঠিয়ে গলায় রামদা ঠেকিয়ে নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। পরে যার যা কিছু আছে সব দিতে বলেন।

পরে রুহুল আমিন শরীফের স্ত্রী হোসনে আরা বেগম গহনা দিতে না চাইলে তার মাথায় ডাকাতরা রামদা দিয়ে আঘাত করায় তার মাথা ফেটে রক্তে পুরো শরীর ভিজে যায়। রক্ত দেখে স্বামী, ছেলে ও মেয়ের জামাই ডাকাতের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন।

একপর্যায়ে ঘরের ভেতর সবাই চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন টের পেলে ডাকাতদল পালাতে চেষ্টা করেন। এ সময় সুমন নামে এক ডাকাতকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন।

দুমকি থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, আটককৃত সুমনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। সুমন বড়মাপের একজন ডাকাত। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। তা ছাড়া সুমনের সঙ্গে কারা ছিল সে বিষয়েও অনুসন্ধান চলছে।