শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:২৭
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলমের শ্রদ্ধা নিবেদন

ডেস্করিপোর্ট  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুনাক, কুষ্টিয়ার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন পুনাক সভানেত্রী দিলরুবা আলম।

শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ পালিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩। উক্ত দিবস উপলক্ষে সকাল-১১.০০ ঘটিকায় পুলিশ সুপার, কুষ্টিয়া’র কার্যালয় চত্ত্বরে নির্মিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ভাস্কর্যে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কুষ্টিয়ার সকল সদস্যদের নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন দিলরুবা আলম (সভানেত্রী, পুনাক, কুষ্টিয়া), সহধর্মিণী, পুলিশ সুপার, কুষ্টিয়া। অতঃপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরবর্তীতে কোমলমতি শিশুদের নিয়ে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ পালন করেন কুষ্টিয়ার পুনাক সভানেত্রী।

এরপর সকাল ১১.৩০ ঘটিকায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কুষ্টিয়ার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ, কুষ্টিয়ার ছাত্র-ছাত্রীদের মাঝে নৃত্য, কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়। অতঃপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলরুবা আলম (সভানেত্রী, পুনাক, কুষ্টিয়া), সহধর্মিণী, পুলিশ সুপার, কুষ্টিয়া

এ সময় আরো উপস্থিত ছিলেন ফাতেমাতুজ্জোহরা লিমা, সমাজকল্যাণ সম্পাদিকা, পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক), কুষ্টিয়া (সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়া), সৈয়দা রেশমা খানম, ইন্সপেক্টর, নারী প্রত্যয়ী, কুষ্টিয়া এবং পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।